৭ দিনের রিমান্ডে ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনু

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনুকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

দুপুর ১টা ৩৫ মিনিতে মজনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগে বুধবার শেওড়া রেলস্টেশন থেকে মজনুকে গ্রেফতার করে র‌্যাব। পরে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংয়ে লেফটেনেন্ট কর্নেল সরওয়ার বিন কাসেম জানান, গ্রেফতারকৃত মজনু একজন সিরিয়াল ধর্ষক ও এর আগেও সে একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে।

ওই শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের কথা স্বীকার করে মজনু। সে জানায়, তার বাড়ি নোয়াখালির হাতিয়ার জাহাজমারা গ্রামে। বাবা ও স্ত্রী মারা গেছেন। বাড়িতে মা থাকলেও পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার। সে পেশায় ভবঘুরে হকার হলেও বিভিন্ন সময় চুরি ও ছিনতাই করতো। একই সঙ্গে বিভিন্ন সময় সে মানসিক প্রতিবন্ধীসহ একাধিক গরিব ও ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলেও স্বীকার করে।

পূর্ববর্তি সংবাদকাল থেকে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিক পর্ব, আজই মাঠ কানায় কানায় ভরপুর
পরবর্তি সংবাদশুরু হয়ে গেছে ময়দানের ধারাবাহিক আমল, জেনে নিন কখন কে বয়ান করবেন