শুরু হয়ে গেছে ময়দানের ধারাবাহিক আমল, জেনে নিন কখন কে বয়ান করবেন

ইসলাম টাইমস প্রতিনিধি ।। ইজতেমার ময়দান থেকে

আগামীকাল ১০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে আলমী শূরার সাথীদের ২০২০ সালের ইজতেমার আনুষ্ঠানিক পর্ব। তবে আজ সকালে নজমের বয়ানের মাধ্যমেই শুরু হয়ে গেছে ময়দানের আমল। আগামী ১২ জানুয়ারি রবিবার মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হওয়ার আগ পর্যন্ত চলবে ধারাবাহিক আমল ও হেদায়েতের বয়ান।

আজ ৯ জানুয়ারি আছরের নামাজের পর বয়ান করবেন রাইব্যান্ডের মাওলানা ফাহিম এবং মাগরিবের পরে আলোচনা করবেন মাওলানা ইবরাহিম দেওলা সাহেব।

আগামীকাল ১০ জানুয়ারি ফজরের পরে আম বয়ান করবেন রাইবেন্ডের মাওলানা উবাইদুল্লাহ খুরশীদ সাহেব।

আরো পড়ুন:  কাল থেকে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিক পর্ব, আজই মাঠ কানায় কানায় ভরপুর

কাল ময়দানে জুমআর নামাজের ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবাইর আহমদ সাহেব। জুমার পরে আলোচনা করবেন আরবের শেখ ইউনুস সাহেব। আছরের নামাজের পর আলোচনা করবেন রাইব্যান্ডের মাওলানা এহসানুল হক্ব। মাগরিবের পর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা আহমদ লাট সাহেব।

১১ জানুয়ারি শনিবার ফজরের পরে আলোচনা করবেন মুম্বাইয়ের মাওলানা আবদুর রহমান। সকাল ১০ টায় উলামায়ে কেরামের উদ্দেশে বয়ান করবেন মাওলানা ইবরাহিম দেওলা। এ সময় তালিবে ইলমদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত করবেন বেঙ্গালুরুর মাওলানা আকবর শরীফ সাহেব। এদিন জোহরের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইসমাঈল গোধরা। আছরের নামাজের পর আলোচনা করবেন মাওলানা যুহাইরুল হাসান। মাগরিবের পর আম বয়ান করবেন মাওলানা ইবরাহিম দেওলা।

আরো পড়ুন: মাওলানা রবিউল হক ছাহেবের নজমের বয়ানের মধ্য দিয়ে শুরু হল ইজতেমা

১২ জানুয়ারি ফজরের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন রাইব্যান্ডের মাওলানা জিয়াউল হক্ব। এরপর আলোচনা করবেন মাওলানা আহমদ লাট সাহেব। এরপর মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তির জন্য মুনাজাত অনুষ্ঠিত হবে।

ইজতেমার মাঠের আমল নিয়ে তাবলিগের জিম্মাদার সাথীদের এক গুরুত্বপূর্ণ পরামর্শ বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত একাধিক মুরুব্বী ইসলাম টাইমসের ইজতেমা মাঠের প্রতিনিধিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদ৭ দিনের রিমান্ডে ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনু
পরবর্তি সংবাদমুসলমানদের কল্যাণে কী কাজ করছে ওআইসি?