চাঁদপুরেও আ. লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত

ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, সাংবাদিকসহ অর্ধশত লোক আহত হয়েছেন।

ওই হামলায় যুবলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও অবমাননা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ফরিদগঞ্জের ভাণ্ডারী মহল এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও প্রতক্ষ্যদর্শীরা জানান, আজ সকালে ফরিদগঞ্জের কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

বেলা ১১টার দিকে উপজেলা যুব লীগের নেতৃত্বে একটি মিছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র‌্যালি নিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের সভাস্থলে প্রবেশ করে হামলা করে। পুলিশ মিছিলের সামনে থাকলেও বাধা দিতে ব্যর্থ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফরিদগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুর আলম ও দিদার হোসেন এবং কনস্টেবল রাশেদ আহত হন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব আমাদের সময়কে বলেন, ‘যুবলীগের মিছিলটি পুলিশ বেষ্টনী মধ্যে থাকলেও তারা সেটি ভেদ করে হামলা করে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ হয়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তি সংবাদআলমী শূরার সাথীদের ইজতেমা: জোরালো হচ্ছে দুই পর্বে করার আবেদন
পরবর্তি সংবাদরাজধানীতে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৫