ইসলাম টাইমস ডেস্ক: ইহুদীবাদের পরিচালিত উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, উগ্রবাদী ইসকন সংগঠন ইসলাম ও দেশের স্বাধীনতার দুশমন। তারা আমাদের কোমলমতি শিশুদের প্রসাদ খাইয়ে জয় শ্রী রাম স্লোগান দিয়ে মুসলমানদের ঈমানী চেতনায় আঘাত করেছে৷ দেশব্যাপী বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তারা।দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
গতকাল ৯ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রামের জামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসার ২দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের প্রধান অতিথির বক্তব্যে আল্লামা বাবুনগরী এসব কথা বলেন।
আল্লামা বাবুনগরী বলেন, ইসকনের সূদুর প্রসারী চক্রান্তের একটি হচ্ছে, তারা হিন্দু ছেলেদের দাড়ি রাখাবে, লম্বা জামা পরিয়ে মাদ্রাসায় ভর্তি করাবে৷ অতঃপর মাদ্রাসার ভিতরে ফেতনা সৃষ্টি করবে।
আল্লামা বাবুনগরী প্রমাণস্বরূপ বলেন, আমি যখন বাবুনগর মাদ্রাসায় শিক্ষকতা করি, তখন একটা ছেলে আমার কাছে ‘উলুমুল হাদীস’ পড়তে আসে। আমি তার চেহারায় কোনো নূর দেখতে পাইনি। তখনই আমার সন্দেহ হয়৷ তারপর নীরিক্ষা করে জানা যায় এই ছেলেটি খতনাও করেনি। সে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের সদস্য।
আল্লামা বাবুনগরী মাদ্রাসাসমুহের কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা খুব যাচাই বাছাই করে ছাত্র ভর্তি করাবেন।
উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন যেন কোনোভাবেই মাদ্রাসার ভিতরে ফেতনা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান দারুলউলুম হাটহাজারির সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
















