ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের সদ্য প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘মারকাযুল হিদায়া সিলেট’র তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-হিদায়া সেবা সংস্থা’র উদ্যোগে গতকাল (৯ জানুয়ারি) বৃহস্পতিবার সিলেটের সাদারপাড়া এলাকায় ১০০ টি পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সেবা সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান কফিলের উপস্থাপনায় এবং সংস্থার সভাপতি মুফতি নূরুযযামান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমেদ সেলিম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী সাবুল, আলহাজ্ব মকসুদ চৌধুরী, আলহাজ্ব কবির চৌধুরী রাসেল, আলহাজ্ব শফি আহমদ, হাজী মিছবাহ উদ্দিন, মুফতি মুহিবুর রহমান নাদীম, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা ছামিউল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ বিন গিয়াস, মুফতি ইমাদ উদ্দিন মাহবুব, মাওলানা হাম্মাদ তাহমীম, মাওলানা আবদুর রহমান আরিফী, হাফিজ মামুনুর রশীদ, হাফিজ তাইসীর উদ্দিন প্রমুখ।
















