ইসলাম টাইমস ডেস্ক: আজ জুমআর নামাযে টঙ্গীর মাঠে নেমেছে মুসল্লির ঢল। লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে জুমআর নামাজ। সারাদেশ থেকে আগত ইজতেমায় অংশগ্রহণকারীরা ছাড়াও শুধু জুমআর নামাজ পড়তে টঙ্গীর মাঠে হাজির হয়েছেন রাজধানীর অনেক বাসিন্দা।
জুমআর খুৎবা প্রদানসহ নামাজ পড়িয়েছেন তাবলীগের বিশিষ্ট মুরুব্বী মাওলানা জুবাইর আহমদ।
জুমাবার বাদ মাগরিবের বয়ান: তাবলীগের মাকসাদের কথা স্মরণ করালেন মুরব্বি আহমদ লাট
এদিকে আজ সকালে আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে আলমী শূরার সাথীদের ৫৫ তম বার্ষিক বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক পর্ব। ইজতেমায় শরিক হতে কয়েকদিন যাবতই মুসল্লিরা দলে দলে শরিক হচ্ছেন টঙ্গীর মাঠে। মাঠ কানায় কানায় ভরে যাওয়ায় রাস্তায় অবস্থান নিচ্ছেন সাথীরা।
এদিকে মুসল্লিদের সুবিধার্থে টঙ্গীর পার্শবর্তী মাদরাসা মসজিদসমুহ খোলে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে জয়দবপুর চৌরাস্তা পর্যন্ত অতিরিক্ত মাইকের ব্যবস্থা করা হয়েছে
















