ইসলাম টাইমস ডেস্ক: বিএনপিকে একটি ব্যর্থ রাজনৈতিক দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির বিজয়ের কোনো ইতিহাস নেই। যে কোনো নির্বাচনের আগেই তারা হেরে যায়।
শুক্রবার টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায়।
তিনি বলেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়ী হতে পারবে না- এটা নিশ্চিত জেনেই কখনও ইভিএম, কখনও নির্বাচনের শুদ্ধতা নিয়ে নানা ধরনের অভিযোগ তুলছে বিএনপি।
















