ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে সামরিক বাহিনীর হামলায় ৩ নারী ও ৪ শিশুসহ অন্তত ৫১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৩ জন। এ ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে।
আজ রবিবার দেশটির ৯টি প্রদেশে ১৩টি স্থল অভিযান এবং ১২টি অভিযান আকাশ পথে চালানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানান, এই হামলাতে কমপক্ষে তিন জন নারী এবং চার জন শিশু নিহত হয়েছে। এই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা তদন্তের জন্য সরকার একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: রয়টার্স