ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
২৪ জানুয়ারি রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলিম এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারের একাংশে সেলিম বলেন, আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু আজ দেশ সাম্রাজ্যবাদেরই পদলেহন করে চলছে। ভারতে মোদি সরকার যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, তার বিরুদ্ধে ফাইট না করে তাকে প্রধান বক্তা হিসেবে আনা হচ্ছে মুজিববর্ষ পালনের জন্য। এগুলো দুঃখজনক ব্যাপার।
















