ইসলাম টাইমস ডেস্ক: অস্ট্রেলিয়ায় আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে দাবানল। দাবানলে ১৮ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। ভয়ঙ্কর এই দাবানলের কারণে এরই মধ্যে দেশটির রাজধানী ক্যানবেরায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত প্রায় দুই দশকের মধ্যে এবারই ভয়ঙ্কর দাবানলের হুমকির মুখে পড়েছে অস্ট্রেলিয়ার রাজধানী শহর। মূলত ক্যানবেরার দক্ষিণাঞ্চলে সবচেয়ে ভয়াবহ দাবানলটি শুরু হয়েছে।
ক্যানবেরা অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে যে কোনো সময় তাদের সরিয়ে নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
















