ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল শনিবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত নারায়নগঞ্জ জেলা শাখার উদ্যোগে খতমে নবুওয়ত মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জের জামতলাস্থ কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে সম্মেলন।
সম্মেলনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে ইনসাফকে নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওই মহা সম্মেলনে আরো উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার শিক্ষা সচিব আল্লামা কমরুদ্দিন, সৌদী মেহমান ড. তুর্কি সাঈদ আল মাজদুয়ী আল গামেদী, আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জি, আল্লামা নুর হোসাইন কাসেমী, সংগঠনের সেক্রেটারী জেনারেল, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতী ওয়াক্কাসসহ শতাধিক উলামায়ে কেরাম।
সম্মেলনে অংশ নিতে আল্লামা শাহ আহমদ শফী ইতোমধ্যে নারায়নগঞ্জে এসে উপস্থিত হয়েছেন।
















