ইসলাম টাইমস ডেস্ক: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সরকার জনগণের ভোটাধিকার কেঁড়ে নিয়েছে। ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতির ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্র দখল করে ইভিএম-এ ভোট জালিয়াতির নতুন নজির সৃষ্টি করেছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনগণের ভোটাধিকারসহ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান মাওলানা মোহাম্মদ ইসহাক।
দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান প্রমুখ ।
















