আমাদের ইশরাকই আজ জনগণের মেয়র: মির্জা আব্বাস

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী যেভাবে ক্ষমতায় আছেন তেমনি জবরদস্তিভাবে মেয়ররা ক্ষমতায় আছেন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফলাফলে হারিয়ে দেওয়া হলেও আমাদের ইশরাক আজ জনগণের মেয়র।  যারা জনগণের ভোটে নির্বাচিত নয় তাদের সমীহ করার প্রয়োজন নাই।

আজ রবিবার নয়াপল্টনে বিএনপি সমর্থিত কাউন্সিলরদের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ র‌্যাব পুলিশ দিয়ে হানা দিয়েছে। সেখানে আমাদের কমিশনার প্রার্থীরা টিকতে পারি নাই। সেখানে আমার একটা প্রশ্ন থাকবে আমাদের সংগঠনটা কি সেখানে এতই দুর্বল যে আমরা কিছুই করতে পারলাম না। আমাদের কিছু একটা করা উচিত ছিল।

মির্জা আব্বাস বলেন, আমি আমার এলাকায় দেখেছি, যারা নির্বাচনে জিতে যাচ্ছে সেই লোকগুলোর ফলাফল স্থগিত রেখে ৪-৫ ঘণ্টা পরে ২-৪ ভোটে, ১১ ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জনগণ যে ভোট দিয়েছে আওয়ামী লীগ সেটা জনগণের কাছে প্রকাশ করে নাই।

পূর্ববর্তি সংবাদরেললাইনে সেলফি তুলতে গিয়ে রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
পরবর্তি সংবাদমোদির হুঙ্কার: চাপের মুখে সিএএ চালু করা থেকে পিছিয়ে পড়ব না