ইসলাম টাইমস ডেস্ক: ‘চাপের মুখে কোনও ভাবেই সিএএ চালু করা থেকে পিছিয়ে পড়ব না’। আবারও হুঙ্কার ছাড়লেন ভারতের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী থেকে রবিবার মোদী ছাড়লেন এ হুঙ্কার।
বারাণসীতে একটি একটি জনসভায় তিনি বলেন, ‘‘বহু বছর ধরে দেশ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সিএএ-এর মতো আইন চালু করার অপেক্ষায় ছিল। দেশের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।’’ এর পরই সিএএ চালু করা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘‘যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমরা অটল এবং আমরা তা থাকবও। কোনও চাপের মুখেই তা থেকে পিছিয়ে আসব না।’’
















