ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। রবিবার এই হামলা চালানো হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, বাগদাদের গ্রিন জোনে মার্কিনবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। এক বিবৃতির মাধ্যমে হামলা সত্যতা নিশ্চিত করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট।

ওই বিবৃতিতে বলা হয়, মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে চালানো রকেট হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি উল্লেখ করেনি তারা। এমনকি কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সেটিও জানায়নি এই জোট।

পূর্ববর্তি সংবাদ২৯ মার্চ চসিক নির্বাচন, একই দিনে ভোট হবে বগুড়া-যশোরের উপনির্বাচনেও
পরবর্তি সংবাদইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন: বাণী ও বার্তা, মর্ম ও মর্যাদা