ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ। একই দিনে অনুষ্ঠিত হবে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তথ্য জানান।
এর আগে, বিকেল ৩টায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসে কমিশন। সভা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটিতে ইভিএমে ভোট হবে। আর বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।
ইসি সচিব বলেন, ‘সকালে ভোটাররা ঘুম থেকে ওঠেন না। তাই ৮টার পরিবর্তে ৯টা থেকে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
















