সিএএ নিয়ে আলোচনার দরজা খোলা বললেও শাহিনবাগের মিছিলকারীদের ফিরিয়ে দিলেন অমিত শাহ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিন আগে এক অনুষ্ঠানে বলেছিলেন, কেউ যদি তার সঙ্গে সিএএ নিয়ে আলোচনা করতে চান তাহলে দরজা খোলা। তার ওই বক্তব্য শুনে শনিবারই শাহিনবাগের আন্দোলনকারীরা জানিয়েছিলেন, তারা দেখা করতে চান অমিত শাহের সঙ্গে।

রোববার সে মোতাবেক শাহিনবাগ থেকে মিছিল শুরু করেন কয়েকশ’ মহিলা। এগিয়ে যেতে থাকেন অমিত শাহের বাসভবনের দিকে। কিন্তু কিছুটা যাওয়ার পরই তাদের আটকে দেয় পুলিশ। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, আমরা আন্দোলনকারীদের বলেছি, আপনাদের প্রতিনিধি দলে কারা আছেন বলুন, তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে পৌঁছে দেব। কিন্তু ওরা জানিয়েছেন, ওদের সেই অর্থে কোনো প্রতিনিধি দল নেই। আন্দোলনকারীদের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা চেয়েছিলেন। আমরা খোলাখুলি প্রকাশ্যে আলোচনা করতে চাই।

মিছিল যেখানে আটকে দেয়া হয় সেখানেই বসে পড়েন শাহিনবাগের আন্দোলনকারীরা। পরে বিকেল পৌনে চারটে নাগাদ ওই জায়গা থেকে ফিরে যান তারা। ফলে আলোচনা আর হল না।

পূর্ববর্তি সংবাদহজ্ব নিয়ে কটূক্তিকারী সেই কথিত পীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত
পরবর্তি সংবাদকরোনা ভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজারে পৌঁছে যাচ্ছে