কাশ্মিরে মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

ইসলাম টাইমস ডেস্ক : সম্প্রতি পাকিস্তান সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ওই সফরে কাশ্মিরে মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভারত ও পাকিস্তান রাজি থাকলে এই ইস্যুতে মধ্যস্ততায় রাজি আছেন।

এদিকে জম্মু ও কাশ্মির ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের দেওয়া মধ্যস্ততার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। রবিবার দিল্লির তরফে বলা হয়েছে, এর বদলে পাকিস্তান ‘অবৈধভাবে ও জোর করে’ যেসব এলাকা দখল করে রেখেছে তা খালি করে দেওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত।.

তবে রবিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেন, ‘ভারতের অবস্থান বদল হয়নি। জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। যে ইস্যুতে আলোচনার দরকার সেটি হলো পাকিস্তান অবৈধভাবে ও জোর করে যেসব এলাকা দখল করে আছে সেসব এলাকা খালি করা’। তিনি বলেন, ‘এছাড়া অন্য কোনও ইস্যু যদি থাকে তাহলে আমরা দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করবো। তৃতীয় কোনও পক্ষের মধ্যস্ততার কোনও সুযোগ বা ভূমিকা নেই’। রাবিশ কুমার বলেন, ভারত আশা করে দিল্লির বিরুদ্ধে পাকিস্তান যে আন্তঃসীমান্ত সন্ত্রাস চালাচ্ছে তার ওপর জোর দেবেন জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব।

পূর্ববর্তি সংবাদপেইনলেস নরমাল ডেলিভারি পদ্ধতি ব্যাপক প্রচারের আহবান সমাজকল্যাণমন্ত্রীর
পরবর্তি সংবাদচিকিৎসা শেষে মাদরাসায় ফিরলেন আল্লামা বাবুনগরী