ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় সংসদের তিনটি শূন্য আসনে আসন্ন উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার পর তিনজনের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা-১০ আসনে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল আলম রবি, বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী খায়রুজ্জামান শিপন ও গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মাইনুল হাসান সাদিক মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে, বগুড়া-১, যশোর-৬ ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় প্রার্থী আগামী ২৪ ফেব্রুয়ারি (সোমবার) ঘোষণা দেয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।
















