শাজাহান খানের ভাড়াটে শ্রমিকরা এবার মাঠে নামলে আমরা দেখে নেব: নুর

ইসলাম টাইমস ডেস্ক: পাল্টা হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি নুরুল হক নুর। গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে করা মানহানি মামলার প্রত্যাহার করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেলেন পরিবহন শ্রমিক নেতারা। শ্রমিকদের হুঁশিয়ারির জবাবে পাল্টা হুমকি দিলেন নুর।

সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ভিপি নুর বলেন শাজাহান খানের ভারাটে শ্রমিকরা এবার মাঠে নামলে খবর আছে।

নুর তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন,

‘ইলিয়াস কাঞ্চন মামলা না তুললে শাহজাহান খানের জন্য নাকি ৭০ লক্ষ শ্রমিক মাঠে নামবে!

ওরে বাটপার!
নিরাপদ সড়ক আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে তোমাগো খবর আছে। তোমরা রাস্তায় নামো ভাড়ায় আর ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক আন্দোলনকারীরা রাস্তায় নামে দেশপ্রেমের টানে, গণমানুষের কল্যাণে। সুতরাং বাটপারির হুমকি-ধমকি বাদ দিয়ে লাইনে আসো, দেশের জন্য কাজ করো, তথাকথিত রাজনৈতিক নেতাদের ভাড়ায় খাটা বাদ দাও।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে রহস্যময় গ্যাস, মৃত্যু ১৪ জনের, আক্রান্ত ৫০০
পরবর্তি সংবাদপুতিনের হুঁশিয়ারি, সমকামীদের বিবাহের বৈধতা রাশিয়া কিছুতেই দিবে না