পুতিনের হুঁশিয়ারি, সমকামীদের বিবাহের বৈধতা রাশিয়া কিছুতেই দিবে না

ইসলাম টাইমস ডেস্ক: আমি যতদিন ক্ষমতায় আছি, সমকামীদের বিবাহের বৈধতা রাশিয়া কিছুতেই দিবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউইয়র্ক ভিত্তিক ডেইলি নিউজ জানায়, ১৩ ফেব্রুয়ারী পুতিন রাশিয়ার সংবিধান সংশোধন বিষয়ক এক সভায় বলেন, প্রচলিত বিবাহ পিতা-মাতা কেন্দ্রিক ট্রাডিশন বাদ দিয়ে সমকামী বিবাহের বৈধতা তিনি কিছুতেই দিবেন না, অন্তত যতদিন তিনি ক্রেমলিনে আছেন।

পুতিন ২০১৮ সালে এক ভিডিওতে রাশিয়ানদের তাকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, তিনি যদি ক্ষমতার বাহিরে যান, তবে সমকামীদের ভয়ংকর প্রকাশের আশংকা রয়েছে।

২০১৩ সালে প্রকাশ্যে সমকামিতার প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করে এক আইন করা হয়। যেখানে ১৯৯৩ সালে প্রণীত আইনের মাধ্যমে প্রকাশ্য সমকামিতার প্রচারণাকে বৈধতা দেয়া হয়।

পূর্ববর্তি সংবাদশাজাহান খানের ভাড়াটে শ্রমিকরা এবার মাঠে নামলে আমরা দেখে নেব: নুর
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্র থেকে মুরগির ঠ্যাং আমদানি করবে ভারত