যাত্রাবাড়ী মোড়ে দুই বাসের চাপায় পড়ে যুবক নিহত

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে অজ্ঞাত পরিচয়ে (২৫) এক যুবক নিহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে জনপথ মোড়ে সড়ক পার হওয়ার সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন ওই যুবক।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তি সংবাদফলোয়ার বাড়াতে নতুন কাণ্ড : ফুটপাতে বসে চা খেলেন মোদি 
পরবর্তি সংবাদ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ২০ কোটি টাকার ফুলের ব্যবসা