ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কে ইউক্রেনে চীন থেকে ফেরত আসা লোকদের ওপর হামলা চালিয়েছে দেশটির সাধারণ নাগরিকরা। পরে পুলিশি নিরাপত্তায় নিরাপদে হাসপাতালে পৌঁছেছেন যাত্রীরা।
জানা গেছে, ‘চীনের উহান থেকে বৃহস্পতিবার ৪৫ জন ইউক্রেনীয় ও ২৭ জন বিদেশি পর্যটক ইউক্রেনের নোভি সানঝারিতে পৌঁছে। এ সময় কয়েক ডজন নাগরিক করোনায় আক্রান্ত সন্দেহে তাদের ওপর হামলা চালায়।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ই-মেইলে ইউক্রেন ফেরত ৭২ জন করোনায় আক্রান্ত বলে গুজব ছড়ায়। আর এতে ঘটে বিপত্তি। আগন্তুকদের নোভি সাঝারি শহরের একটি হাসপাতালে নেয়ার সময় বাসে ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরা।
তবে পুলিশি তৎপরতায় নিরাপদে রয়েছে চীন ফেরতরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: বিবিসি
















