ইসলাম টাইমস ডেস্ক: ইরানে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলার কথা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এবারের সংসদ নির্বাচনে ২৯০ আসনে প্রার্থী হয়েছেন সাত হাজার ১৫৭ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান জামাল উর্ফ বলেছেন, সারা দেশে ৫৪ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন পাঁচ কোটি ৭৯ লাখ ১৮ হাজার ইরানি নাগরিক। এর মধ্যে নতুন ভোটার ২৯ লাখ ৩১ হাজার।
ইরানের নির্বাচনী আইন অনুযায়ী , নির্বাচনের দিন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। নির্বাচনী কেন্দ্রে উপস্থিত কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্রে লেখা জন্ম তারিখ যাচাই-বাছাইয়ের পর তাদেরকে ভোট দিতে দেবেন। ইরানে প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করা হয় না। এ কারণে ভোটার ব্যালট পেপারে তার পছন্দের প্রার্থীদের নাম লিখে দেন।
















