৪৭-এ ভারতের সব মুসলিমকে পাকিস্তানে না পাঠানো ছিল পূর্বসূরীদের চরম ভুল: বিজেপি নেতা

ইসলাম টাইমস ডেস্ক: ১৯৪৭ ভারতের সব মুসলিমকে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত ছিল চরম ভুল। আজ পূর্বসূরীদের সেই ‘ভুলের’ খেসারত দিতে হচ্ছে আমাদের। মুসলিম বিদ্বেষী চরম সাম্প্রদায়িক এ বক্তব্য দিলেন দেশটির ক্ষমতাসীন বিজেপির বিতর্কিত মন্ত্রী গিরিরাজ সিং। গত বুধবার বিহারের পুর্নিয়ায় এক সভায় এসব কথা বলেন তিনি। খবর- ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার বিতর্কিত মন্তব্যকারী ব্যক্তিদের মধ্যে যার নাম প্রথমের সারিতে আসবে তিনি হলেন দেশটির পশুপালন, দুগ্ধ ও মৎস্য বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

বিজেপি নেতা গিরিরাজ সিং এর আগেও বহুবার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মুসলিমদের প্রতি তার বিদ্বেষ প্রকাশ করেছেন। মাত্র চারদিন আগেই তিনি উত্তর প্রদেশের ইসলামিক বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দকে ‘সন্ত্রাসের উৎস’ বলে মন্তব্য করেছিলেন।

নরেন্দ্র মোদির অত্যন্ত আস্থাভাজন এ নেতা আরও বলেন, আমাদের সময় এসেছে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার। ১৯৪৭ সালের আগে (মোহাম্মদ আলী) জিন্নাহ একটি মুসলিম রাষ্ট্রের চেষ্টা করেছিলেন। সেটা ছিল আমাদের পূর্বসূরীদের বড় ভুল, আজ আমরা সেই ভুলের মাসুল দিচ্ছি। তখন যদি মুসলিম ভাইদের ওখানে (পাকিস্তান) পাঠানো এবং হিন্দুদের এখানে (ভারত) নিয়ে আসা হতো, তাহলে আজ আর এই পরিস্থিতিতে থাকতাম না।

পূর্ববর্তি সংবাদইরানে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
পরবর্তি সংবাদ‘বেগম জিয়া মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাস করলেও বাংলায় ফেল করেছিলেন’