‘মাতৃভাষা বাদ দিয়ে যারা শিশুদের ইংরেজি শেখান তারা মানসিক দৈন্যে ভোগেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও বাঙালির অস্তিত্বের মূল ভিত্তিই হলো ‘বাংলা ভাষা’। আর যারা মাতৃভাষা বাদ দিয়ে শিশুদের ইংরেজি শেখান তারা মানসিক দৈন্যতায় ভোগেন। বাঙালি হয়েও যারা ইংরেজি উচ্চারণে বাংলা ব্যবহার করেন তাদের প্রতি শুধুই করুণা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শুদ্ধ বাংলা ব্যবহারের পাশাপাশি নিজস্ব আঞ্চলিক ভাষাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন। প্রথমে বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পূর্ববর্তি সংবাদহালুয়াঘাটে অটোরিকশাকে বাসের ধাক্কা, চারজন নিহত
পরবর্তি সংবাদমাওলানা মুহাম্মাদ মানযূর নোমানী রাহ.-এর স্মৃতিচারণ: আমার ছাত্রজীবন