ইসলাম টাইমস ডেস্ক : আগামী কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর ফাল্গুণের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম পুরো দমে শুরু হবে বলে জানা গেছে।
চরমোনাইর বাৎসরিক মাহফিলকে ঘিরে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার সুপ্রশস্ত ৪টি মাঠসহ আশপাশের ময়দান ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। লাখো মুসল্লির আল্লাহ-আল্লাহ জিকিরের ধ্বনিতে মুখরিত এখন গোটা চরমোনাই এলাকা।
মাহফিলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে হাই ভোল্টেজ অটো জেনারেটর। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি হাসপাতাল রয়েছে।
৩ দিনব্যাপী মাহফিলে নিয়মিত, জিকির-আজকার ছাড়াও দ্বিতীয় দিন বেলা ১১টায় উলামা ও সূধী সম্মেলন এবং তৃতীয় দিন বেলা ১১টায় ছাত্রদের জন্যে আলোচনা হয়ে থাকে।
















