মাইক্রোবাস- সিএনজির মুখোমুখি সংঘর্ষ, লক্ষ্মীপুরে ৪ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মীপুরে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরো দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বটতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক কারও নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে ৩ জন মারা যান। হাসাপাতালে নিলে আরো একজন নিহত হন। দুর্ঘটনায় আরো দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদসাম্প্রদায়িক মোদিকে সাথে নিয়ে ‘ইসলামিক সন্ত্রাস’ রুখতে চান ট্রাম্প!
পরবর্তি সংবাদকরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী