সফর বাতিল হওয়া ওমরাহ যাত্রীদের ভাড়া ফেরত দেবে বিমান বাংলাদেশ

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি সরকারের এই নিষেধাজ্ঞার কবলে বাতিল হয়েছে বাংলাদেশের ১০ হাজার ওমরা যাত্রীর সফর। তবে বাদ পড়া ওমরাহ ও পর্যটন ভিসার যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকার ওমরাহ ও পর্যটন ভিসায় সৌদি আরব গমনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। সে কারণে ওমরাহ ও পর্যটন ভিসাধারীরা আপাতত ভ্রমণ করতে পারবেন না। এসব ভিসাধারী যে সকল যাত্রী বিমানের টিকিট কিনেছেন তারা চাইলে রিফান্ড নিতে পারবেন অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিট খালি থাকলে সে সকল ফ্লাইটে পুনরায় আসন বরাদ্দ করা হবে।

পূর্ববর্তি সংবাদভারতে হিন্দুত্ববাদীদের চালানো সহিংসতার ঘটনায় উদ্বেগ জানাল বিএনপি
পরবর্তি সংবাদছবি কথা বলে: রব, আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন