১ মার্চ থেকে শুরু হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ১ মার্চ থেকে শুরু হবে সরকারি এবং ২ মার্চ হতে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন। উভয় ক্ষেত্রেই ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন প্রাক-নিবন্ধনকারীরা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় সব প্রাক-নিবন্ধিত ব্যক্তি এবং ৬ লাখ ১৮ হাজার ২৫৯ ক্রমিক পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন করতে পারবেন।

উভয় ক্ষেত্রেই পাসপোর্টর মেয়াদ ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপোর্টর মেয়াদ থাকতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় একটি বাড়িয়ে তিনটি হজ প্যাকেজ অনুমোদন করেছে সরকার। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ অনুমোদন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদদিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে রাজধানীতে ‘তাহাফফুজে খতমে নবুওয়াতে’র বিক্ষোভ
পরবর্তি সংবাদ৩৩ সেনা নিহতের জবাবে তুরস্কের পাল্টা হামলা করেছে , ব্যাপক হতাহতের আশঙ্কা