দলে এখন কর্মী কমে নেতার সংখ্যা বেড়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলে এখন কর্মী কমে নেতার সংখ্যা বেড়ে যাচ্ছে।

রবিবার (১ মার্চ) রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে দুপুরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের এত নেতার দরকার নেই, আমাদের সাচ্চা কর্মীর দরকার। দলের মধ্যে এখন থেকে ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে। আওয়ামী লীগে কোনো দূষিত রক্ত রাখা হবে না। এখানে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, ভোটের রাজনীতিতে ব্যর্থ। এখন তারা চক্রান্তে ব্যস্ত। বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না।

পূর্ববর্তি সংবাদভয়াবহ সড়ক দুর্ঘটনায় ‘হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা’, নিহত ১, আহত ৫
পরবর্তি সংবাদচলে গেলেন মিশরের প্রখ্যাত ইসলামি গবেষক মুহাম্মাদ উমারাহ