তরুণ আলেমদের ব্যতিক্রমী উদ্যোগ : ‘হিজড়াদের মাঝে দ্বীনী মেহনত’

ইসলাম টাইমস ডেস্ক : সম্প্রতি কিছু সমাজ সেবক তরুণ আলেমের  ‘হিজড়াদের মাঝে দ্বীনী মেহনতের’ এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ সামাজিক মাধ্যমে  অনেকের দৃষ্টি কেড়েছে।  গত ২৭-২৮ ও ২৯ ফেব্রুয়ারি কিছু তরুণ আলেম  হিজড়া ভাই-বোনদের মাঝে  দ্বীনি কাজ করেন বলে জানা গেছে।

এই দাওয়াতের কাজের সাথে যুক্ত একজন আলেমের সাথে কথা বলে জানা গেছে,  হিজড়াদের  অধিকাংশই পড়ালেখার সুযোগ বঞ্চিত। কালেমা, নামাজ, কোরআনে কারিমের তেলাওয়াত এগুলো তেমন কিছুই জানেন না তারা।

তবে আশার কথা হল, এসব বিষয়  আলহামদুলিল্লাহ তাদের উৎসাহ আগ্রহ ব্যাপক। তিন দিনে অনেকেই কালিমা এবং জরুরী মাসআলা রপ্ত করেছেন বলেও জানিয়েছেন   ওই তরুণ আলেম।

হিজড়াদেরকে দ্বীনী বিষয় প্রোগ্রাম শেষে একটা পরীক্ষা নিয়ে কিছু পুরস্কার দেয়া হয়েছে। কোরআনে কারীম,আহকামে জিন্দেগী ,আত্মার পরিচর্যা ,কেমন ছিল নবীজির আচরণ, নূরানী কুরআন শিক্ষা, মিসওয়াক ইত্যাদি জিনিস পুরস্কার হিসাবে ছিল।

তাদের মাঝে দাওয়াতী কাজ চালাতে পর্দার বিষয়টি লক্ষ রাখা হয় কিনা  এমন প্রশ্নের জবাবে ওই আলেম বলেন,  আমাদের এই কাজটি এখনো সূচনা পর্যায়ে। আমরা সামনে এ বিষয়ে আরো বিস্তারিত কর্মসূচী হাতে নেব। পর্দা বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে।

পূর্ববর্তি সংবাদটেকনাফে ‘বন্দুকযুদ্ধ’ : শীর্ষ সন্ত্রাসী জকি বাহিনীর ৭ সদস্য নিহত
পরবর্তি সংবাদপোপ ফ্রান্সিস করোনাভাইরাসে আক্রান্ত !