সোশ্যাল মিডিয়া নয়, বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন : মোদিকে রাহুল

ইসলাম টাইমস ডেস্ক : সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধ্যায় টুইট করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। এনিয়ে মোদিকে এক হাত নিলেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

রাহুল টুইট করে জানান, ‘সোশ্যাল মিডিয়া নয়, বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন।’ জানা গেছে, বিজেপির একটা বড় অস্ত্র সোশ্যাল মিডিয়া। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। কিন্তু আচমকা সব ফলোয়ারদের চমকে দিয়ে সোমবার মোদি জানান, ‘এই রবিবার আমি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেব ভাবছি।’

শুধু ফেসবুক, টুইটারই নয়। ইন্সটাগ্রাম, এমনকি ইউটিউবও ছেড়ে দেবেন তিনি। টুইটারে এ কথাই জানিয়েছেন মোদি। তিনি শুধু সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভই নন। এই মুহূর্তে তার যা ফলোয়ার, তা পেছনে ফেলে দিয়েছে অনেক তাবড় নেতাদের। সূত্র : জি নিউজ।

পূর্ববর্তি সংবাদমোদির আগমন নিয়ে কী ভাবছেন বিরোধী দলের নেতারা
পরবর্তি সংবাদরাজধানীতে হঠাৎ ঝড়ো বৃষ্টি