ইসলাম টাইমস ডেস্ক : শুধু চোখ কেন, শরীরের কোনো জায়গায়ই ইসলামী শরীয়ত মতে ট্যাঁটু করা বৈধ নয়। ট্যাঁটুর ধর্মীয় ক্ষতি ছাড়াও আছে শারীরিক অনেক ক্ষতি, যা চিকিৎসা বিজ্ঞানের আলোকে প্রমাণিত। সম্প্রতি চোখের সাদা অংশে ট্যাটু করতে গিয়ে পুরো অন্ধ হয়ে যেতে বসেছেন এক উঠতি মডেল। ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের রোকলার এলাকায়। সেখানকার বাসিন্দা আলেক্সান্দ্রা স্যাডোক্সা ঠিক করেন যে, র্যাপার পোপেকের মতো চেহারা আনতে তিনি চোখের মধ্যে ট্যাটু করবেন।
পরে চোখের সাদা অংশটি কালো রঙ দিয়ে ট্যাটু করতে যান স্থানীয় এক শিল্পীর কাছে। আইবল ট্যাটুকো স্লেরাল ট্যাটুও বলা হয়।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের খবরে বলা হয়, ২৫ বছর বয়সী ওই মডেল চোখে ট্যাটু করানোর পর থেকেই চোখে ব্যথার উপক্রম হয়। পিয়োটার এ নামে পরিচিত স্থানীয় এক ট্যাটুশিল্পী তার চোখের ভেতর ট্যাটু করে দেন। ট্যাটুশিল্পী তাকে বলেছিলেন– এই যন্ত্রণা স্বাভাবিক এবং পেইন কিলার খেলেই নাকি ব্যথা কমেও যাবে।
কিন্তু আলেক্সান্দ্রাকে অনিচ্ছাকৃতভাবে মারাত্মক ক্ষতি করায় তিন বছরের কারাদণ্ড হয়েছে ওই ট্যাটুশিল্পীর।
















