করোনা আতঙ্ক: সৌদিদের জন্যও ওমরাহ ও মসজিদে নববী যিয়ারত সাময়িক বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসেআতঙ্কে এবার অভ্যন্তরীণভাবেও ওমরাহ পালন ও মসজিদে নববী যিয়ারত সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। ফলে সৌদি আরবের বাসিন্দারাও পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওমরাহ করতে পারবে না এবং মসজিদে নববী যিয়ারত করতে পারবে না। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। খবর আল আরাবিয়া ও আরব নিউজের।

নির্দেশনায় বলা হয়, ওমরার কার্যক্রম অভ্যন্তরীণভাবেও সাময়িকভাবে নিষিদ্ধ করা হল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে। তবে ওই নোটিশে মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা জানা যায়নি।

গত সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেশটিতে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করে।

আক্রান্ত ওই ব্যক্তি ইরান থেকে বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশ করেন। তবে তিনি সৌদি নাগরিক।

সৌদি কর্তৃপক্ষ এটা নিশ্চিত করেছে যে, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশের সময় ইরান যাওয়ার ব্যাপারে তথ্য গোপন করেছে।

তার মধ্যে করোনাভাইরাস পাওয়ার পর তাকে কোয়ারেন্টাইন করা সহ যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে।

করোনাভাইরাস ঠেকাতে গত সপ্তাহে সৌদি আরব বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে ওমরাহ ও টুরিস্ট ভিসা স্থগিত করে দেশটি।

পূর্ববর্তি সংবাদদলবল নিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এমপি আসলামের বিরুদ্ধে
পরবর্তি সংবাদ‘মোদীকে ঢাকায় আনতে সরকার নিজ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে’