একজন মানুষের কাছে দেশে ১৮ কোটি মানুষ জিম্মি: মোশাররফ

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের সরকার নয় বলে যা ইচ্ছা তাই করছে। একজন মানুষের কাছে বাংলাদেশে ১৮ কোটি মানুষ বন্দী ও জিম্মি।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্যজোটের জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। আবার গ্যাসের দাম বাড়ানো হবে। জনগণ দুর্যোগের মধ্যে আছে। অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে জনগণ। সরকার যদি জনগণের সরকার হতো তাহলে জনগণের কথা চিন্তা করত। বর্তমান সরকার জনগণের সরকার নয় বলে যা ইচ্ছা তাই করতে পারছে।

মোশাররফ বলেন, আজ দেশে গণতন্ত্র নাই। গণতন্ত্র নেই; কারণ একজনের লোভ, একজনের লালসা চরিতার্থ করার জন্য সারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। একজন মানুষের কাছে বাংলাদেশে ১৮ কোটি মানুষ বন্দী ও জিম্মি।

ইসলামী ঐক্যজোটের জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আব্দুল করিম খানের সভাপতিত্বে দলের সদস্য সচিব মাওলানা ইলিয়াস আতহারীর পরিচালনা সর্বসম্মতিক্রমে ইসলামী ঐক্যজোটের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তি সংবাদহাতিয়ায় মোদি বিরোধী বিক্ষোভে পুলিশি ধাওয়া, আহত ১২
পরবর্তি সংবাদনরেন্দ্র মোদির না আসার কোনো কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী