তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানী

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। শুক্রবার (৬ মার্চ) ভোরে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। হবিগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছেন এবং ময়মনসিংহের ভালুকা উপজেলায় মেহেরাবাড়ী এলাকায় মাছের দুই পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শুক্রবার ভোর রাত ৩টার দিকে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

বিজয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রভাত চন্দ্র দাস বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে যমুনা ব্রিকফিল্ডের সামনে সিলেট থেকে ছেড়ে আসা লিমন পরিবহনের একটি বাসের সঙ্গে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে সিলেটগামী ওই মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসটির ৬ যাত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি। জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলায় মেহেরাবাড়ী এলাকায় মাছের দুই পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মাছের একটি পিকআপ ভালুকা মেহেরাবাড়ী এলাকায় লাবিব ফ্যাশনের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ভর্তি পিকআপ পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ দুর্ঘটনায় আরও তিনজনকে আহত অবস্থায় নিয়ে আসলে কর্মকর্তা চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তি সংবাদএবার আউয়াল দম্পতির দুর্নীতির মামলা প্রত্যাহারে আ.লীগ নেতাকর্মীদের মিছিল
পরবর্তি সংবাদকরোনায় ইরানের আরও এক কূটনীতিকের মৃত্যু