ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রামে ৩০ পিস ইয়াবাসহ আটক হয়েছেন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এরশাদুল হক ও সহসভাপতি সফিকুল ইসলাম।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার রামখানা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান।
তিনি জানান, ছাত্রলীগ নেতা এরশাদুল হক মাদক সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। বৃহস্পতিবার রাতে রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার থেকে সফিকুল ইসলামসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
















