ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ অস্থায়ী দমকা ও ঝড় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও বলা হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এবং সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্ববর্তি সংবাদদিল্লি হত্যা ও মোদির আগমনের প্রতিবাদে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় বিক্ষোভ
পরবর্তি সংবাদকুড়িগ্রামে ইয়াবাসহ আটক হয়েছেন ছাত্রলীগ সভাপতি, সহ-সভাপতি