ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে উগ্র হিন্দুত্বাবাদীদের পরিকল্পিত মুসলিম গণহত্যা, মুসলমানদের মসজিদ, বাড়িঘরে চালানো তাণ্ডবের প্রতিবাদ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আমন্ত্রণ বাতিলের দাবিতে সমমনা ইসলামি দলগুলো বায়তুল মোকাররমে বিক্ষোভ করছে।
সমমনা ইসলামি দলগুলো হচ্ছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে, বাংলাদেশ খেলাফত মজলিস, মুসলিম লীগ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্য আন্দোলন।
আজ শুক্রবার জুমার নামাজের পর মসজিদের উত্তর গেট থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল শুরু করেন।
শুরুতে ছোট্ট পরিসরে শুরু হলেও ধীরে ধীরে এ মিছিল বড় হয়। হাজারো মুসল্লি এতে যোগ দেন। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মুসল্লিদের মিছিলের সঙ্গে সঙ্গেই তারা মসজিদের গেটে ব্যারিকেড দিয়ে রাখেন।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসূফী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোস্তফা তারেকুল হাসান প্রমুখ।
















