মুজিববর্ষ উপলক্ষে কেউ চাঁদাবাজির দোকান খুলে বসবেন না: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষের কোনো অনুষ্ঠান নিয়ে কেউ যেন চাঁদাবাজির দোকান না খোলে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজি করে এই অনুষ্ঠান যেন কেউ না করে। চাঁদা দিতে হবে, এত টাকা হবে ধার্য করেন, অমুক দোকানদারকে এত দিতে হবে, অমুক ব্যবসায়ীকে এত দিতে হবে, অমুক বাড়িওয়ালাকে এত দিতে হবে- এসব বাড়াবাড়ি কোনো অবস্থায় সহ্য করা হবে না।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনাদের আবারও অনুরোধ করবো আপনারা যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন। মুজিববর্ষের ভাব-গাম্ভীর্য বজায় রেখে চলবেন। কোনো প্রকার হয়রানির শিকার যেন কেউ না হয়, কোনো মানুষ কষ্ট না পায় সে দিকে লক্ষ্য রাখবেন। নিজেরা অর্থ সংগ্রহ করে অনুষ্ঠানের আয়োজন করবেন।

পূর্ববর্তি সংবাদসু চি’কে দেওয়া সম্মাননা কেড়ে নিল লন্ডন
পরবর্তি সংবাদদিল্লি হত্যা ও মোদির আগমনের প্রতিবাদে ইসলামী দলগুলোর বিক্ষোভে উত্তাল বায়তুল মোকাররম