চিকিৎসা খাতে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ চালাচ্ছে: ইরান

ইসলাম টাইমস ডেস্ক:  চিকিৎসা খাতে সন্ত্রাসবাদ চালাচ্ছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের পাশাপাশি চিকিৎসা খাতেও সন্ত্রাসবাদ শুরু করেছে ওয়াশিংটন। এ ব্যাপারে নীরবতা ভাঙার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়ে শনিবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি।

জাওয়াদ জারিফ বলেন, ইরানি জনগণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। তেহরান যাতে এই প্রাণঘাতী রোগ মোকাবিলা করতে না পারে সেজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‌ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা জোরদার করেছেন।

জারিফ যোগ করেন, যুক্তরাষ্টের এই নিষেধাজ্ঞার ফলে ইরান করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও ওষুধ আমদানি করতে পারছে না।

সূত্র: মিডল ইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদকরোনা আতঙ্কে নিবন্ধনে দেরি করলে হজ্বযাত্রায় সমস্যা হবে : ধর্ম প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদবিয়ে সহিহ হওয়ার জন্য কি কাবিন করা শর্ত ?