শিশু সামিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ সোমবার রায় ঘোষণা করা হয়েছে। মামলার একমাত্র আসামি হারুন অর রশিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

গত ১৯ ফেব্রুয়ারি মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলাটিতে ১৫ জন সাক্ষ্য দেন। গত ৫ মার্চ এ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, শিশু সামিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার বাবা আব্দুস সালাম গত বছর ৬ জুলাই ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ৭ জুলাই কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে হারুনকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন হারুন।

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ’র প্রথম মজলিসে উমুমী অনুষ্ঠিত
পরবর্তি সংবাদফ্রান্সে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারী সন্ত্রাসীর হামলা, আহত ১