ইসলাম টাইমস ডেস্ক : ঢাকার কেরাণীগঞ্জের জামিয়া আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া মক্কীনগর মাদরাসায় দরস সমাপনী অনুষ্ঠান আজ বাদ জোহর মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আহমদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে মেশকাত জামাতের দরস সমাপন, পুরস্কার বিতরণ এবং দোয়া ও মোনাজাত করেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
আগামী বছর থেকে মক্কীনগর মাদরাসায় দাওরায়ে হাদিস ক্লাশ খোলার সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানে মাদরাসার উস্তাদবৃন্দ ছাড়াও প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন । মাদরাসাটি বেফাক বোর্ড এবং আঞ্চলিক বোর্ডে বরাবরই ভালো রেজাল্ট করে থাকে।
















