১২ মার্চের ডাকা মানববন্ধন স্থগিত করল ইসলামী দলগুলো

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে প্রবেশ করতে না দেয়ার ঘোষণা দিয়ে ডাকা ১২ মার্চের মানববন্ধন স্থগিত করেছে সমমনা ইসলামী দলগুলো। এসময় করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য সতর্কতা এবং দোয়ার আহ্বান করা হয়েছে।

আজ সোমবার সমমনা ইসলামী দলগুলোর সংবাদ সম্মেলনে সমমনা ইসলামী দলগুলোর নেতারা এ ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর মোদি সরকার নির্যাতন, হত্যাকাণ্ড চালাচ্ছে। বাংলাদেশে সম্প্রীতির সুন্দর পরিবেশ বিরাজ করছে। এমন সময় কোনোভাবেই মোদিকে এখানে ঢুকতে দেয়া হবে না। মোদিকে ঠেকাতে ১২ মার্চের মানববন্ধন স্থগিত করা হলো।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে থেকে এ মানববন্ধনের ঘোষণা দেয়া হয়। আগামী ১২ মার্চ বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধনের পাশাপাশি রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী এবং সদরঘাট থেকে টঙ্গী পর্যন্ত মানবপ্রাচীর তৈরির কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়েছিল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলও বের করার কথা ছিলো। মোদির সফর বাতিল হওয়ায় এ মানববন্ধন স্থগিত করেন তারা।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে একই দিনে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করলেন গনি-আবদুল্লাহ!
পরবর্তি সংবাদতথ্যমন্ত্রীর দাবি, বাংলাদেশের করোনা প্রতিরোধ প্রস্তুতি উন্নত দেশের চেয়েও ভালো