অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুদানের প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী খারতৌমে হামলা থেকে বেঁচে গেছেন আবদাল্লাহ হামদোক।

 

হামদোকের অফিসের পক্ষ থেকে আল জাজিরায় বলা হয়েছে প্রধানমন্ত্রী ‘নিরাপদ স্থানে আছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আবদাল্লাহ হামদোক তার কার্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন। এসময় তার কনভয়কে লক্ষ করে হামলা হয়। দেশটির টিভি চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার বিভিন্ন গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনার ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া অযৌক্তিক: স্বাস্থ্য সচিব
পরবর্তি সংবাদধামরাই-এ বয়স্কভাতা আনতে গিয়ে নিহত ৫