আবহাওয়া পূর্বাভাস: চলতি মাসে বয়ে যেতে পারে তিন–চারটি কালবৈশাখী

ইসলাম টাইমস ডেস্ক: চলতি মাসে দেশের ওপর দিয়ে তিন থেকে চারটি কালবৈশাখী বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত দুটি ঝড় মাঝারি মাত্রার তীব্রতা নিয়ে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে।

এ ছাড়া চলতি মার্চ মাসের শেষের দিকে রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যেতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের পূর্বাভাসে হঠাৎ বন্যার আশঙ্কার কথাও বলা আছে। চলতি মাসের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ওই এলাকায় পানির ঢল আকস্মিক বন্যা সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে চার-পাঁচ দিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্ববর্তি সংবাদডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শ: ঢালাওভাবে রাস্তাঘাটে মাস্ক ব্যবহারের দরকার নেই
পরবর্তি সংবাদকাতারে মার্কিন-তালেবান চুক্তি : কার কী প্রাপ্তি?