ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধের প্রস্তুতি অনেক ভালো।
সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের এক সভা শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমন কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, দেশে যে ৩ জন ভাইরাসে আক্রান্ত তাদের ইতোমধ্যেই নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে সম্পৃক্ত আরও ৪০ জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।
















