টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ইসলাম টাইমস ডেস্ক: ড্রাম ট্রাক-সিএনজি ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই-সখীপুর রোডের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

সংঘর্ষে নিহত হয়েছেন- মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের সোনামুদ্দিন (৬০), তার নাতী মাসরাফুল (১০) এবং গাঘড়াই গ্রামের খলিলুর রহমানের ছেলে হৃদয় হোসেন (২০), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেণু বেগম (৩০) ও জাকির হোসেন (৩৫)।

মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আজ সোমবার সকাল দশটার দিকে গোড়াই থেকে যাত্রীবাহী একটি সিএনজি হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক ও প্রাইভেটকার ঘটনাস্থলে এলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাসরাফুল ও হৃদয় মারা যান। গুরুতর অবস্থায় তিনজনকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে সোনামুদ্দিন, হাফিজ উদ্দিন ও তার মেয়ে রেণু বেগম মারা যান।

তিনি আরও জানান, পুলিশ ঘাতক ড্রাম ট্রাক ও প্রাইভেটকার আটক করেছেন।

পূর্ববর্তি সংবাদনোয়াখালীতে বিআরটিসি বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তি সংবাদকরোনার ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া অযৌক্তিক: স্বাস্থ্য সচিব