ইরাকে ২ মার্কিন সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকে দুই মার্কিন সেনা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট।

ওই বিবৃতিতে বলা হয়, ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক অভিযান চালানোর সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছে। উত্তর-মধ্যাঞ্চলীয় ইরাকের পার্বত্য এলাকায় বন্দুকধারীদের একটি ঘাঁটির বিরুদ্ধে অভিযান চলাকালে এ দুই সেনা নিহত হয়।

রবিবার চালানো এ অভিযানের নাম অপারেশন ইনহেরেন্ট রিজলভ বা ওআইআর হিসেবে উল্লেখ করা হলেও এ সম্পর্কে বিস্তারিত কোনও বিবরণ প্রকাশ করা হয়নি।
সূত্র: নিউ ইর্য়ক টাইমস।

পূর্ববর্তি সংবাদডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ: ভিপি নুরসহ সাত জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৬ এপ্রিল
পরবর্তি সংবাদমাখযানের প্রবীণ মুহাদ্দিস মাওলানা রশীদ আহমদের (পাবনার হুজুর) ইন্তেকাল